৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন আল পাচিনো

মার্কিন অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে তার চতুর্থ সন্তান প্রত্যাশা করছেন বলে তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

গডফাদার চলচ্চিত্র খ্যাত এই তারকা ঘোষণা করেছেন, তার ২৯ বছর বয়সী বান্ধবী নূর আলফাল্লাহ আট মাসের গর্ভবতী।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ মহামারীর পর থেকে পাচিনো এবং আলফাল্লাহ একসঙ্গে রয়েছেন।

পাচিনোর ইতোমধ্যেই তিনটি সন্তান রয়েছে- দুটি বেভারলি ডি'অ্যাঞ্জেলোর সাথে এবং একটি জ্যান ট্যারান্টের সাথে।

পাঁচ দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে, পাচিনো দ্য গডফাদার, দ্য আইরিশম্যান, স্কারফেস এবং সেন্ট অফ আ ওম্যান-এ অভিনয় করেছেন এবং পরবর্তীতে সেরা অভিনেতার জন্য অস্কার জিতেছেন।


তার বান্ধবী আলফাল্লাহ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি বিলি নাইট, লিটল ডেথ এবং ব্রোসা নস্ট্রার মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন।

আরও পড়ুন: সেই সব ভিডিও নিয়ে যা বললেন অভিনেতা রাজ

তিনি এর আগে ২০১৭ সালে সঙ্গীতশিল্পী মিক জ্যাগারের সাথে সম্পর্কে ছিলেন। 

দ্য গডফাদার পার্ট টু-এ পাচিনোর সহ-অভিনেতা, রবার্ট ডি নিরো সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি ৭৯ বছর বয়সে তার সপ্তম সন্তানকে স্বাগত জানিয়েছেন।


একাত্তর/এসজে