পরীমনির ছেলের মুখেভাতে সোনার চামচ-বাটি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ পিএম

আগামী ১০ ফেব্রুয়ারি তারকা দম্পতি রাজ ও পরীমনির সন্তান রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হবে। ওই দিনই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে। তবে সেটি যেনতেনভাবে নয়, একেবারেই সোনার বাটি ও চামচে করে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরীমনি তার ফেসবুকে পেজে সেই চামচ-বাটির ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন।’ 

পোস্টের আরেকটি অংশে পরী জানিয়েছেন, সোনার বাটি, চামচের এই আয়োজন করেছেন রাজ। ভক্তদের উদ্দেশে পরী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের–বাবার কাণ্ড। সুন্দর না?’

একমাত্র ছেলের জন্য বাবার এই আয়োজন দেখে কেউ আদিখ্যেতা করলে কিছু করার নেই এই তারকা দম্পতির। তবে এতে অবশ্য ভালো লাগবে অভিনেত্রীর, সেটাও জানিয়েছেন তিনি। বলেন, এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।


একাত্তর/এসজে

হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর