একি করলেন ‘গডফাদার’ তারকা আল পাচিনো!

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:২৯ পিএম

চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ হাতেগোনা কয়েকজন অভিনেতার একজন হিসাবে বিবেচনা করা হয় আল পাচিনোকে। চলচ্চিত্রে ব্যাপক উপস্থিতি এবং অভিনীত চরিত্রগুলির বৈচিত্রময়তার দিক দিয়ে বিচার করলে তার জুড়ি হতে পারেন কেবল মার্লোন ব্রান্ডো এবং রবার্ট ডি নিরোর মতো মহান অভিনেতাগণ। গডফাদার এবং ডগ ডেই আফটারনুন এর মতো অমর চলচ্চিত্রে করা অতুলনীয় অভিনয় অভিনেতা হিসাবে পাচিনো'কে নিয়ে গেছে অনতিক্রম্য উচ্চতায়।

এবার অস্কার মঞ্চে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনার মধ্যে একটি..

অস্কার মঞ্চে সেরা সিনেমার পুরস্কার দিতে মঞ্চে ওঠেন অভিনেতা আল পাচিনো। তাড়াহুড়া করেই পুরস্কারের নাম ঘোষণা করেন। পুরস্কার তুলে দেন বিজয়ীর হাতে। কিন্তু বাদ যায় একনজরে মনোনয়ন দেখে নেওয়ার পর্বটি। এতেই সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, ভুল করেছেন আল পাচিনো।

মনোনয়ন ঘোষণা না করে এর আগে পুরস্কার ঘোষণা হয়নি। তাহলে হলিউডের জমকালো আয়োজনে কি আল পাচিনো আসলেই ভুল করে বসলেন? সেই প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘বিষয়টি আমি পরিষ্কার করতে চাই, আমি ইচ্ছাকৃতভাবে মনোনয়ন দেখে নেওয়ার পর্বটি বাদ দিইনি। অনুষ্ঠানজুড়েই পর্দায় সেরা সিনেমার মনোনয়ন দেখানো হয়েছে। সেখানে আলাদা করে মনোনয়ন দেখানোকে দৃষ্টিগোচর করার প্রয়োজন মনে করেননি অনুষ্ঠানের প্রযোজকেরা। তাদের কথামতোই আমাকে অংশটি উপস্থাপন করতে হয়েছে।’

তবে এ ঘটনায় অনেকেই মর্মাহত হয়েছেন। সেই খবর পেয়েছেন এই অভিনেতা। তিনি তাঁদের উদ্দেশে বলেছেন, ‘মনোনয়ন পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাঁদের পুরোপুরি স্বীকৃতি না দেওয়াটা আপত্তিজনক। সিনেমার সংশ্লিষ্ট নির্মাতা, অভিনেতা, প্রযোজক যাঁরা ভাবছেন, এর মধ্য দিয়ে আপনাদের তুচ্ছ করা হয়েছে, তাঁদের প্রতি আমার সহানুভূতি।’

 গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি ১৩টি শাখায় মনোনয়ন পায়। অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা হামলার ক্ষত এখনো তাড়া করে ফেরে পৃথিবীকে। অথচ সেই আণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমা ওপেনহেইমারকে নিয়ে মাতামাতি নতুন করে উসকে দিল সেই পুরোনো প্রশ্নকে—ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার সিনেমাটি দিয়ে কি নিজেদের ইমেজে একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব? কেউ কেউ অভিযোগ করেছেন যে সিনেমাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতাদর্শকে প্রচার করা হয়েছে। পারমাণবিক বোমা ও ওপেনহেইমারের সাফাই গাওয়া হয়েছে। তবে বিতর্ক যা–ই হোক, মুক্তির পর ব্যবসায়িক সাফল্য থেকে শুরু করে সমালোচকদের প্রশংসা—সবই পেয়েছে ওপেনহেইমার। পেয়েছে গোল্ডেন গ্লোব, বাফটাসহ চলতি বছরের গুরুত্বপূর্ণ পুরস্কার। অস্কারেও যে ছবিটি রাজত্ব করবে, সে পূর্বানুমান আগেই করেছিলেন সমালোচকেরা। হলোও তা–ই। গত সোমবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জিমি কিমেলের সঞ্চালনায় বসেছিল ৯৬তম অস্কার অনুষ্ঠান।

 

এনএন
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর