নতুন চুক্তিতে ব্ল্যাকপিঙ্ক

গ্রুপ হিসেবে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক নতুন চুক্তিতে সই করেছে। এর মাধ্যমে তারা তাদের ভক্তদের জানালো- তারা বিভক্ত হচ্ছে না। কিছুদিন আগে ব্ল্যাকপিঙ্ক ভেঙে যাওয়ার তুমুল গুঞ্জন চলছিলো।

বুধবার একটি বিজ্ঞপ্তিতে ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানায়, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক আরেকটি নতুন এক্সক্লুসিভ চুক্তিতে সই করেছে।

সংস্থাটি আরও জানায়, ব্ল্যাকপিঙ্ক তাদের নতুন অ্যালবামে বিশ্ব ভ্রমণ করে বৈশ্বিক অবস্থার সাথে মেলে এমন কার্যকলাপের মাধ্যমে তাদের ভক্তদের মাতানোর পরিকল্পনা করেছে।

তবে ওয়াইজির বিবৃতিতে জিসু, লিসা, জেনি এবং রোজের সাথে এজেন্সির ব্যক্তিগত চুক্তির কথা উল্লেখ করেনি। এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই চুক্তিগুলো নিয়ে এখনো আলোচনা চলছে।

২০১৬ সালে ব্ল্যাকপিঙ্ক বিশ্বের বৃহত্তম মেয়েদের কে-পপ গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে সারাবিশ্বে তাদের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছিলো যে ভেঙে যাচ্ছে গ্রুপটি।