দ্বিগুণ বাজেটে নির্মাণ হচ্ছে কান্তারা-র প্রিকুয়েল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ এএম

নির্মিত হতে যাচ্ছে কান্তারা-র প্রিকুয়েল ‘কান্তারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। ২০২২ এ মুক্তি পাওয়া কন্নড় সিনেমা কান্তারা সমস্ত ভারতজুড়ে দারুণ সফলতা পেয়েছিল। তাই প্রযোজনা প্রতিষ্ঠান হোম্বেল ফিল্মস কান্তারা-২ নির্মাণ করছেন।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘কান্তারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’র প্রথম লুক।

ভারতীয় অনলাইন মাধ্যম আজতক ডটকমকে প্রযোজক বিজয় কিরাগান্দুর বলেন, ‘কান্তারা-২ যে কান্তারা থেকেও বড় আকারে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। দর্শকের এই সিনেমা নিয়ে প্রত্যাশাও অনেক। সিনেমার কাহিনি আগের মতোই শিকড়ের সঙ্গে যুক্ত থাকবে।’

‘কান্তারা’ নির্মাণে ব্যয় হয়েছিল সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি। এবার এর প্রিকুয়েলটি বানাতে দ্বিগুণ খরচ হবে বলে জানা গেছে।

ইতিমধ্যে ‘কান্তারা-২ এর শুটিং শুরু হয়ে গেছে। ২০২৪ সালের শেষে অথবা ২০২৫ সালের শুরুতেই ‘কান্তারা টু’কে বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা আছে নির্মাতাদের।

একাত্তর/পিএজে
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর