মাত্র দু'মাসেই ভাঙলো বো হিয়ান ও জিসুর সম্পর্ক

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১১:১১ এএম

দক্ষিণ কোরিয়ার দুই জনপ্রিয় তারকা বো হিয়ান ও জিসুর সম্পর্ক টিকলো মাত্র দুই মাস। এরমধ্যেই তারা বেছে নিলেন বিচ্ছেদের পথ।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, অভিনেতা আন বো হিয়ান ও ব্ল্যাক পিঙ্ক তারকা জিসু তাদের সম্পর্ক আর এগিয়ে নিতে চাইছেন না। তাদের মধ্যকার প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে।

তবে হিয়ান ও জিসুর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো কোনো বিবৃতি আসেনি। গত আগস্ট মাসেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন চাওর হয়। এরপর তাদের এজেন্সি নিশ্চিত করেন যে এই দুই তারকা প্রেমের সম্পর্কে আছেন। তার ঠিক দুই মাস পরেই আসলো বিচ্ছেদের খবর।

কোরিয়ার জনপ্রিয় অভিনেতা বো হিয়ান অভিনয় ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে। অভিনয় করেছেন, হার প্রাইভেট লাইফ, ডিসেনড্যান্টস অব দ্য সান, মাই নেমের মতো ড্রামা সিরিজে।

অন্যদিকে জিসু বিখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের একজন শিল্পী। ২০১৬ সালে জিসু তার গানের ক্যারিয়ার শুরু করেন। এই বছর মার্চে তার একক এলবাম ‘মি’ মুক্তি পেয়েছে।

একাত্তর/পিএজে
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার।
দক্ষিণ কোরিয়ার কে-পপ মিউজিক সেনসেশন বিটিএসদের জীবনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে একটি কমিক বই। ‘ফেম: বিটিএস’ নামে এই বই প্রকাশিত হবে বুধবার।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর