‘বিটিএস’ নিয়ে কমিক বই আসছে বুধবার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম

দক্ষিণ কোরিয়ার কে-পপ মিউজিক সেনসেশন বিটিএস তারকাদের জীবনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে একটি কমিক বই। ‘ফেম: বিটিএস’ নামের এই বইটি প্রকাশিত হবে বুধবার।

বইয়ের প্রকাশনা সংস্থা টাইডালওয়েভ প্রোডাকশন জানিয়েছে তার ফেম সিরিজের সর্বশেষ বিষয় হবে এরিক এম. এসকুইভেলের লেখা ও কমিক আর্টিস্ট লুসি ফিডেলিসের আর্টস।

২২ পৃষ্ঠার এই কমিক বই ডিজিটাল ও প্রিন্ট দুই ফরম্যাটেই পাওয়া যাবে।

‘বিটিএস’ নামের সাত জনের দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড দলের অভিষেক হয় ২০১৩ সালে। তারা গানের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। আর এ কারণে বিশ্বব্যাপী তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে বিটিএস।

কমিকটিতে বিটিএসের সদস্যদের পপ তারকা হয়ে ওঠার যাত্রা, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং তাদের কোরিয়ান সামরিক বাহিনীতে যোগ দেয়ার বিষয় উঠে আসবে।

ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় থাকার সময় কোরিয়ান সামরিক বাহিনীতে যোগ দিতে হয় বিটিএস সদস্যদের। দেশটির আইন অনুযায়ী, ১৮ থেকে ২৮ বছর বয়সী শারীরিকভাবে সক্ষম সব পুরুষেরই ১৮ থেকে ২১ মাসের জন্য সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক।

আরআর
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর অভিযোগে কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার বা ৮ হাজার ৬০০ ইউরো) জরিমানা করা হয়েছে।
গ্রুপ হিসেবে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক নতুন চুক্তিতে সই করেছে। এর মাধ্যমে তারা তাদের ভক্তদের জানালো- তারা বিভক্ত হচ্ছে না। কিছুদিন আগে ব্ল্যাকপিঙ্ক ভেঙে যাওয়ার তুমুল গুঞ্জন চলছিলো।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর