ঢাকা চলচ্চিত্র উৎসবে মঙ্গলবারের সিনেমা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে মঙ্গলবার দেখানো হবে বিভিন্ন বিভাগের মোট চারটি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 

জাতীয় জাদুঘরের মিলনায়তনে শনিবার থেকে দেখানো হচ্ছে উৎসবের সিনেমাগুলো ।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল সাড়ে ১০টা, দুপুর একটা, দুপুর ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টার প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিনামূল্যে দেখাতে পারবে। এছাড়া চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত।

আজকের দিনে যে সিনেমাগুলো থাকছে: 

এশিয়ান ফিল্ম বিভাগ থেকে সকাল ১০টায় কাজাখস্তানের পরিচালক আশোকার উযাবায়ের বাক্ত (হ্যাপিনেস), দুপুর একটায় চীনা পরিচালক কিয়াও সিক্সুর দি ক্রাউড অব লাইফ। 

এছাড়া সিনেমা অব ওয়ার্ল্ড বিভাগ থেকে দুপুর ৩টায় প্রদর্শিত হবে ফরাসি পরিচালক মারি বেনিটোর ব্লারি ডেইস। দুপুর ৫ টায় মহিলা চলচ্চিত্র নির্মাতা বিভাগ বিভাগ থেকে জামিল্লাহ ভ্যান ডের হালস্ট এর আই এম সাম বডি ।

সন্ধ্যা ৭ টায় বাংলাদেশী প্যানোরমা (পূর্ণদৈর্ঘ্য) বিভাগ থেকে লিসা গাজী পরিচালিত বাড়ির নাম শাহানা।

এছাড়াও বিকাল ৩টা ও ৫টা এবং সন্ধ্যা ৭টার সিনেমার পর পরিচালকদের উপস্থিতিতে প্রশ্ন-উত্তর পর্ব থাকছে। চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।