ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘বাড়ির নাম শাহানা’র প্রিমিয়ার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম

মুম্বাই, লন্ডন, বার্মিংহাম এবং লিডসের পর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হচ্ছে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’।  

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরে ‘বাংলাদেশ প্যানারোমা’য় প্রদর্শিত হবে সিনেমাটি।

নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য ‘বাড়ির নাম শাহানা’ বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে নব্বই দশকের বাংলাদেশের রক্ষণশীল আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার স্বকীয় পথের অন্বেষণ দেখানো হয়েছে।

সিনেমাটির বেশিরভাগ চিত্রগ্রহণ বাংলাদেশে করা হয় এবং বাকিটা ইংল্যান্ডের একটি শহরে সম্পন্ন হয়। 

লীসা গাজী ও আনান সিদ্দীকার চিত্রনাট্যে সিনেমাটি নির্মিত হয়েছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রডাকশন লিমিটেডের যৌথ প্রযোজনায়।

এতে অভিনয় করেছেন আনান সিদ্দীকা, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, নাইলা আজাদ, জয়ন্ত চট্টোপাধ্যায়।

লীসা বলেন, সিনেমাটি অনেকটা তার অভিজ্ঞতার বয়ান। নব্বই দশকের বিবাহ বিচ্ছেদ ঘটা একজন নারীর প্রতিনিধি হয়ে তিনি বুঝতে পারেন, এই পথ কতটা প্রতিকূল! চিত্রনাট্য লিখতে একইসঙ্গে তাকে অনুপ্রেরণা দিয়েছে উপমহাদেশেরই সংগ্রামী নারীর লড়াই। 

ছবিতে যেন একজন দীপা হয়ে লীসা এই গল্প বলেছেন। এই গল্প লীসা শোনাতে চান বিশ্বময়।

এদিকে ঢাকায় বসেই নির্মাতা লীসা গাজী পেলেন একটা সুখবর। লন্ডনে অনুষ্ঠিত ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ তার ছবি ‘বাড়ির নাম শাহানা’ জিতে নিয়েছে ‘অডিয়েন্স ফিল্ম অ্যাওয়ার্ড’।

এর আগে নভেম্বরে মুম্বাইতে ‘জিও মুম্বাই চলচ্চিত্র উৎসবে’ সিনেমাটি জেতে ‘সেন্সর সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’।

একাত্তর/এসি
ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে নির্মিত নতুন তথ্যচিত্র ‘নাজা’। পরপর...
আসছে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৩০টি চলচ্চিত্র। বার্লিন উৎসবের রয়েছে দীর্ঘ ইতিহাস, সাথে এবারের উৎসবে রয়েছে অনেক ফোকাস।
 দ্বাবিংশ চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিন ব্যাপী এই উৎসবে ৭৫টি দেশের আড়াইশটি সিনেমা দেখানো হয়েছে।
চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ২২তম পর্দা উঠলো। ৯ দিনের এ উৎসবে ৭৪ দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর