ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:১৯ পিএম

বলিউড অভিনেতা, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব অর্জুন রামপালকে এবার দেখা যাবে ঢাকায়। আগামীকাল ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন অর্জুন। এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন ঢাকা সফরের কথা।

অর্জুন বলেন, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।’

বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই তারকা। ঢাকার মাটিতে পা রাখবেন ৭ জুন, শুক্রবার। শো স্টপার হিসেবে থাকবেন অর্জুন রামপাল।

২০১০ সালে প্রায় ১৪ বছর আগে যখন তিনি ঢাকা আসেন, তখন তার সফর সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি।

এনএন/আরবিএস
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর