অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার পর্দার পেছনেও নাম লেখালেন চিত্রনায়িকা শবনম বুবলী। প্রযোজক হিসেবে নিজের নতুন পরিচয়ের শুরুটা করলেন বড় এক সুখবর দিয়ে। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজেই এমন স্বীকৃতি পাওয়ায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
আনন্দঘন এই খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঠিকানা’র প্রথম পোস্টার উন্মোচন করেছেন বুবলী। পোস্টার প্রকাশের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন পথচলায় সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।