ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরছেন শাকিব-বুবলী

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম

অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশিত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো বেশ আলোচনার তৈরি করেছে।

ছবিগুলোতে দেখা যায়, শাকিব খান নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ঘুরতে গেছেন। তার সঙ্গে রয়েছেন ছেলে শেহজাদ খান বীর এবং শবনম বুবলী।

ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায়, পার্কে একটি কালো রঙের গাড়ি থেকে নামছেন শাকিব খান এবং শবনম বুবলী। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী।

ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা।

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

ব্যক্তিগত জীবনে শাকিব খান ২০০৮ সালে গোপনে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের দাম্পত্যে আব্রাম খান জয় নামে একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০১৮ সালে শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন। তাদের ঘরে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু এই সংসারও টিকে থাকেনি। বর্তমানে তিনি একাকী জীবনযাপন করছেন। তবে এই চিত্রনায়ক তার দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করে যাচ্ছেন।

একাত্তর/আরএ
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্ব তারকাদের মিলনকেন্দ্র হিসাবে পরিচিত হলিউড ছাড়তে শুরু করেছেন বহু তারকা।
আমেরিকার জনপ্রিয় সিটি সিরিজ ‘ফ্রেন্ডস’, এদেশেও সমানভাবে জনপ্রিয় হয়েছিলো ক্যাবল টিভি আসার কারণে। দীর্ঘ সময় ধরে চলা এই এই সিটিং-কমেডি বা সিট-কমের চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা ও...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর