শাকিবের বিশেষ সম্মাননায় বুবলীর প্রশংসা, অপু বললেন ‘আমার রাজা’

আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:৩৪ পিএম

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খানের অভিনয় জীবনের ক্যারিয়ারে ২৫ বছর পূর্তি উদযাপনে এ পোস্ট করেন দুই অভিনেত্রী।

এর আগে শুক্রবার (২৩ মে) রাতে ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পান শাকিব খান। ওইদিনই ফেসবুকে একটি ছবি আপলোড করে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেতা। নিজের ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্থির ব্যক্তিদের ঝড়ের চেয়েও জোরে কথা বলতে দিন।’

শাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন, তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ। তাদের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ চর্চা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী অভিনেত্রী বুবলী লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি ২৫ বছর ধরে অবদান রেখেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন।’

বুবলীর পোস্টের পর মধ্যরাতে অপু বিশ্বাসও তার ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খানের একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’

প্রসঙ্গত, কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। এ সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা।

এবার ‘তাণ্ডব’-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছেন তিনি। এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না।

একাত্তর/আরএ
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রুনা খান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন এক রূপে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের একটি...
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর