ট্রুডো নিজেই জানেন না সেই বস্তুটি কি ছিলো!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার দেশের আকাশ সীমানায় শনিবার কি ধরনের বস্তু গুলি করে ভূপাতিত করা হয়েছিলো তা তিনি নিশ্চিত ন। তবে সেটি কানাডার আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য যুক্তিসঙ্গত হুমকির কারণ ছিলো। 

রোববার (১২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ট্রুডো সাংবাদিকদের বলেন, উদ্ধারকারী দলটি ভূপাতিত বস্তুটির ধ্বংসাবশেষ খুঁজে বেড়াচ্ছে। সেসব পাওয়া গেলে বস্তুটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বস্তুটি কি ধরনের ছিলো, এমন প্রশ্নের জবাবে কানাডিয়ান নেতা কোন ধরনের আভাস দিতে পারেননি। 

গেলো শনিবার কানাডার উত্তর-পশ্চিম ইউকন ভূখণ্ডের আকাশে উড়তে থাকা একটি রহস্যময় বস্তুকে গুলি করে ভূপাতিত করে মার্কিন ফাইটার। এরপর থেকেই এই উড়ন্ত বস্তুর ধ্বংসাবশেষ অনুসন্ধান করছে কানাডার তদন্তকারী দল। তবে এনিয়ে এখন কোন খবর নেই। 

জাস্টিন ট্রুডো বলেন, নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই কারণেই আমি সেই অজ্ঞাত বস্তুটিকে গুলি করে ফেলে দেয়ার সিদ্ধান্ত দিয়েছে। নিঃসন্দেহে সেই বস্তুটি আকাশপথে উড়োজাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করেছিলো। 

চলতি মাসের শুরুতে আকাশে একটি সাদা চীনা এয়ারশিপের উপস্থিতির পরে উত্তর আমেরিকা আকাশপথে অনুপ্রবেশের জন্য উচ্চ সতর্কতায় রয়েছে। আমেরিকানদের অভিযোগ, দুশ’ ফুট উঁচু বেলুনটি গোয়েন্দা নজরদারি করতে পাঠিয়েছিলো চীন। বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: তিন দিন আগেই ভূমিকম্পের বার্তা দেন এক ডাচ বিজ্ঞানী!

এদিকে কানাডার অনুসন্ধানকারীরা ইউকনের উপরে গুলি করে ভূপাতিত বস্তুটির ধ্বংসাবশেষ এক চেষ্টা করলেও তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া। আলাস্কার সীমানা ঘেঁষা শহরটিতে জনবসতি খুবই কম। সেখানকার ঠাণ্ডা যে কারো জন্য চ্যালেঞ্জ। 


একাত্তর/এসজে