তিন দিন আগেই ভূমিকম্পের বার্তা দেন এক ডাচ বিজ্ঞানী!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২ পিএম

ভূমিকম্পের মতো প্রয়ংকারী প্রাকৃতিক দুর্যোগ কবে হবে তা আগে থেকেই জানা সম্ভব নয়। তবে, সেই ধারনার বোধহয় অবসান ঘটতে চলেছে। 

কারণ, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের তিনদিন আগেই এনিয়ে সতর্ক বার্তা দিয়েছিলেন এক ডাচ বিজ্ঞানী। গত ৩ ফেব্রুয়ারি টুইটারে শেয়ার করা এক পোস্টে তিনি সেই কথা জানিয়েছিলেন।  

image

তুরস্ক ও সিরিয়াতে শক্তিশালি ভূমিকম্পের আগ মুহূর্তে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় সেখানকার পাখিদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে সেই ভিডিও। সাধারণত প্রাকৃতিক দুর্যোগের আভাস আগে থেকেই বুঝতে পারে পশু পাখিরা। 

তবে তারও আগে বড় এক প্রাকৃতিক দুর্যোগ যে আসতে চলেছে তা অগেই টের পেয়েছিলেন এক ডাচ ভূ-বিজ্ঞানী ও আবহাওয়াবিদ ফ্র্যাংক হুগারবিটস। 

ভূমিকম্পের তিন দিন আগে করা এক টুইটে তিনি জানান, শিগগিরই দক্ষিণ ও কেন্দ্রীয় তুরস্ক, সিরিয়া, জর্ডান এবং লেবাননে কোনো একটি অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হবে।  

ফ্র্যাঙ্ক হুগারবিটস মূলত সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে বা এসএসজিইওএস হয়ে কাজ করে থাকেন। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো ভূমিকম্প সংক্রান্ত বিষয়াবলী নিয়ে গবেষণা করা। 

image


ফ্র্যাঙ্ক একটি ম্যাপও শেয়ার করেন টুইটে। যেখানে দেখানো হয়, ভূমিকম্প হলে কোন এলাকা কবলিত হবে। তার সেই টুইটটি তুরস্কের ভূমিকম্পের পর নতুন করে আলোচনায় আসে। 

ভূবিজ্ঞিনি ফ্র্যাঙ্ক বলেন, সোলার ও লুনার জিওমেট্রি থেকে অঙ্ক কসে এবং মাটির স্তরের কম্পন পরীক্ষা করে তিনি ভূমিকম্পের আগাম আভাস পেয়েছিলেন। 

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভূমিকম্প সংঘটিত হওয়ার পর ফ্র্যাঙ্ক হজারবিটস টুইটে, উত্তর তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প কবলিত সকলের প্রতি সহমর্মী জানান।  

তিনি আরও লিখেন, আগে বা পরে এই অঞ্চলে এটি ঘটারই কথা ছিলও। যার সঙ্গে ১১৫ এবং ৫২৬ সালে সংঘটিত ভূমিকম্পের মিল রয়েছে। 


একাত্তর/এআর

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর