সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক  

এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর ছয়টার টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে মো. ফজলু হত্যার ঘটনায় ভাসানটেক থানায় দায়ের করা এক মামলায় শ্যামল দত্ত আসামি। 

অন্যদিকে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় রয়েছে মোজাম্মেল বাবুর নাম।