সব দলের অংশগ্রহণ নয়, সুষ্ঠু নির্বাচন করতে পারাই সফলতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম

সব দলের অংশগ্রহণের চেয়ে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে পারলেই তাকে সফল বলা হবে বলে মন্তব্য করছেন বিশিষ্টজনরা। জানান, গণতন্ত্র প্রতিষ্ঠাই যদি দলগুলোর মূল লক্ষ্য হয় তবে নির্বাচনের মাধ্যমেই তার প্রমাণ দিতে হবে। নির্বাচন প্রতিহত করে নয়। 

শনিবার রাজধানীর বনানীতে ঢাকা আর্ট গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনরা।

নির্বাচনে এবার নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৯টি দল অংশগ্রহণ করছে। কিন্তু বিএনপি না আসায় তাকে অংশগ্রহণমূলক বলতে নারাজ অনেক দল এবং দেশ। দলগুলোর মধ্যে বিশ্বাসের অভাবই এর মূল কারণ বলছেন বিশিষ্টজনরা।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের প্রতি ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়া বা একটা অনাস্থা রয়েছে। নির্বাচন কমিশন যথাযথভাবে এটা যদি নিশ্চিত করতে পারে যে, এটা সঠিক একটা নির্বাচন হয়েছে, তাহলে এই নির্বাচনের টার্নআউটটা বিএনপি না আসার কারণে কিছুটা কম হবে কিন্তু অনেক হবে।      

মানবাধিকারের নামে তৈরি পোশাক খাতের ওপর কোনো চাপ আসলে তারও যুক্তি দেবার দাবি জানান বিশিষ্টজনরা।

আলোচকরা বলেন, নির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। যেভাবেই হোক জনগণকে তাদের নেতৃত্ব বাছাই করার সুযোগ করে দিতে হবে।

দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক ও এডিটর্স গিল্ডের প্রেসিডিয়াম সদস্য নাঈমুল ইসলাম খান বলেন, বিএনপির অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির ঘোষণা কী? বিএনপির ঘোষণা হলো, তাদের একটি কর্মী জীবিত থাকা অবস্থায় আমরা এ নির্বাচন হতে দেবো না। 

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, নির্বাচন ভালো হলে সংসদ ভালো থাকবে, এটা আসলে ঠিক না।     

ভোরের কাগজের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, সংকটটা শুরু হবে আবার নির্বাচনের পরে গিয়ে। যদি একটা ভালো নির্বাচন দিতে পারে তাহলে এ সংকট উৎরানো যাবে। 

এডিটর গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, কেউ যাতে ব্যালট স্টাফিং করতে না পারে, কেউ যাতে পক্ষ নিতে না পারে, আর কেউ যাতে ভোট দিতে গেলে তাকে আক্রমণ করতে না পারে। ভবিষ্যতটা অন্যরকম হবে। দলবাজি না, মানুষকে মানুষ নির্বাচন করবে মার্কা নয়।  

 

 

আরবিএস  
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‌‘আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।’
আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু হলো। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর