পাশবিকতা ও তাণ্ডব গণমাধ্যমে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১১:০৯ পিএম

ছাত্র আন্দোলনের সুযোগে গত কয়েকদিন যে পাশবিকতা ও তাণ্ডব চালানো হয়েছে, তা গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এডিটরস গিল্ডের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, বিদেশি গণমাধ্যমে যে অসত্য খবর প্রচার করা হচ্ছে, তাদের সামনেও বাংলাদেশি গণমাধ্যমকে সত্য ঘটনা তুলে ধরার আহবান জানান তিনি।

ছাত্ররা যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীদের হাতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে নেতাদের সজাগ থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী। এসময়, গণমাধ্যম কর্মীদের মধ্যে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলে জানান এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।

এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিকদের বলেন, এই চলমান অবস্থায় আমাদের কাছে যেসব নাশকতার তথ্য ছিলো এবং কারা নাশকতা করেছে, সে বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেছি। আরেকটা বিষয় আমরা সকলে এক বাক্যে মনে করি, ছাত্রদের দাবি আদায় হয়েছে। আদালতের রায় ও প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রদের যে দাবি ছিলো তা সম্পূর্ণ প্রতিপালিত হয়েছে। এ অবস্থায় আন্দোলনের আর কোনো সুযোগ নেই। 

তিনি আরও বলেন, ছাত্রদের ক্লাসরুমে ফিরে যাওয়া প্রয়োজন এবং আমরা আশঙ্কিত এই ছাত্রদের ব্যবহার করে অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা আবারও সুযোগ নিতে পারে। সে ব্যাপারে কোমলমতি ছাত্রদের এবং ছাত্র নেতৃবৃন্দকে সাবধান হতে হবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গেলো কয়েকদিনে সারাদেশে ব্যাপক নাশকতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

সহিংসতার মধ্যে গত শুক্রবার রাতে সেনা মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। রোববার, সোমবার ও মঙ্গলবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি। 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সহিংসতায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ২৮১টি বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানা ও ফাঁড়িসহ পুলিশের ২৩৫টি স্থাপনা ভাঙচুর বা পুড়িয়ে দেয়া হয়েছে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রোরেল স্টেশন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও চালানো হয় সহিংসতা।

এছাড়াও গেলো গত ১৭ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর থেকে বন্ধ হয়ে যায় সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। সবশেষ মঙ্গলবার রাত ৯টার দিকে ‘অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়’ সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ চালু হয়।

 

কেএসএইচ/আরবিএস
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করেছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর