মুচলেকা নিয়ে সৈয়দা রত্না ও তার ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) মধ্যরাত ১২টার দিকে কলাবাগান থানা থেকে দুইজনকে মুক্তি দেয়া হয়।
কলাবাগান এলাকার একটি মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে সোচ্চার ছিলেন ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য।
রোববার সকালে পুলিশের একটি দল তেঁতুলতলা মাঠ নামে পরিচিত মাঠে নির্মাণ কাজ শুরু করে। এসময় সৈয়দা রত্না সামাজিক মাধ্যম ফেসবুকে একটি লাইভ করেন।
এক পর্যায়ে সকাল ১১টার দিকে তাকে আটক পরে পুলিশ। পরে তার কলেজপড়ুয়া ছেলেকেও ধরে নেয়া হয়।
দিনভর মা–ছেলেকে থানায় আটকে রাখা হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের এক নোটিশে বলা হয়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের ওই নোটিশে এই জমিকে পতিত জমি হিসেবে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে কলাবাগানের বাসিন্দা, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, সমাজকর্মী, উন্নয়নকর্মী, সাংস্কৃতিককর্মী ও শিশু-কিশোররা এই নোটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।
একাত্তর/আরএ