ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:৩৮ পিএম

দু’দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৮ এপ্রিল ঢাকায় তার অবস্থানের কথা রয়েছে। 

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। সঙ্গত কারণেই এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে। ঢাকা সফরকালে জয়শঙ্কর সে বিষয়ের ওপর বিশেষ জোর দেবেন।

প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মার্চে ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই বছরের ডিসেম্বরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আরও পড়ুন: ঈদের আগে ঘর পাচ্ছেন দেড় লাখ গৃহহীন

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত বছরের ৪ মার্চ দ্বিতীয়বার ঢাকা সফর করেন জয়শঙ্কর। ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেন তিনি। এটি জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর হতে যাচ্ছে।


একাত্তর/আরএ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।
বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ ও চীন একটি সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর