রাজধানীতে পুলিশি অভিযানে মাদকসহ ৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৮ হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৮ কেজি ৮১০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল, ১১ লিটার দেশি মদ, ৬ বোতল বিদেশি মদ, ২৭ ক্যান বিয়ার ও ৪৯০০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার (১৫ অক্টেবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: বুদ্ধিজীবী কবরস্থানে যে কারণে খুন হন সায়মন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ