রাজধানীর হাজারীবাগে ট্রাকের ধাক্কায় মো. আবু হোসেন (৬০) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ থানাধীন আল আরাফা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাজারীবাগের ১১৫ গজ মহলের বাসিন্দা নিহত আবু হোসেনের ছেলে মো. স্বপন গণমাধ্যমকে জানান, তারা দুর্ঘটনার সংবাদ পেয়ে গুরুতর অবস্থায় আবু হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বনানী ফ্লাইওভারের নিচে মিললো ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একাত্তর/আরএ