বনানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৫ পিএম

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় বন্ধু দাস কৃষ্ণ সাহা (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বনানী ফ্লাইওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পথশিশুরা। কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।  

তিনি বলেন, ভোর রাতে চার পথশিশু রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে, কাকলি ফ্লাইওভার ব্রিজের নিচে বাসের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন তিনি। দেখতে পেয়ে তারা তাকে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।

এদিকে, নিহত কৃষ্ণর ভাগনে নবোজিৎ সাহা শান্ত জানান, তার বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার উকিলপাড়া গ্রামে। বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টর, ১৫ নম্বরো রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম হরি বাসর সাহা। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। রাতে পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর শুনতে পান। পরবর্তীতে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।


একাত্তর/এআর

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর