আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশে অবৈধভাবে পশু অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্দুজামান খান কামাল।
ঈদ জামাতে যথেষ্ঠা নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেছেন, ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেওয়া হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে যানজট, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো- যানজটের কারণ হতে পারে এমন গুরুত্বপূর্ণ ২৪টি সড়কের মোড়ে ও বড় পশুর হাটে ওয়াচ টাওয়ার বসানো হবে। হাটে সিসিটিভি থাকবে। এবার পশুর হাট চার হাজারের ওপরে। তাই হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান থাকবে। অস্থায়ী পুলিশ ক্যাম্প ও সাদা পোশাকে পুলিশ থাকবে। জাল নোট শনাক্তে ব্যবস্থাসহ থাকবেন পশু চিকিৎসক।
তিনি বলেন, জোর করে কোনো পশুবাহী যানকে হাটে নেওয়া যাবেনা। যানবাহনের সামনে লেখা থাকবে কোন হাটে যাবে। সড়ক বা নৌ পথেই কেউ পশুবাহী যানকে থামাতে পারবেনা। সুনির্দিষ্ট তথ্য ছাড়া থামালে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা। মহাসড়কের ওপর যেন হাট না আসে সেজন্য হাট ইজারাদারদেরই ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
কামলা বলেন, ঈদের বন্ধে শিল্প এলাকার নিরাপত্তায় সমন্বয় করে কাজ করা হবে। পোশাক শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন ও বোনাস ঈদের ছুটির আগেই দিবেন বলে মালিকরা সম্মত হয়েছেন। এ বিষয়ে কোনো বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে নজরদারি করবে বাহিনী।
একাত্তর/এসি