ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম

ময়মনসিংহে চলন্ত বাসে ধর্ষণে ব্যর্থ হয়ে এক পোশাক শ্রমিককে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ওই বাসের চালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নির্যাতনের শিকার নারী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান।

নিহত নারীর নাম শামসুন্নাহার। তিনি জেলার ভালুকা উপজেলার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

আটকরা হলেন-  বাস চালক রাকীব (২১) ও তার দুই সহকারী আরিফ (২০) ও আনন্দ দাস।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, শুক্রবার রাতে কাজ শেষে মাওনা থেকে বাসে করে ভালুকা ফিরছিলেন শামসুন্নাহার। পথে অন্যযাত্রীরা বাস থেকে নেমে গেলে একা পেয়ে চলন্ত বাসে তাকে ধর্ষনের চেষ্টা চালায় বাস চালক ও তার দুই সহকারী। কিন্তু ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে মারধরের এক পর্যায়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: ঈদের সময়ে সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা

তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ময়মনসিংহের আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠিয়েছেন।


একাত্তর/এসি

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর