পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির ৭ নেতাকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দাওয়াত পাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধী-জনদের দাওয়াত দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে বুধবার (২২ জুন) বেলা ১১টা নাগাদ সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধরসহ অনুষ্ঠানে দাওয়াত কার্ড বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে তুলে দেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম থান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই ৭ জনের নামে আমন্ত্রণ কার্ড দেয়া হলেও বিএনপি চেয়ারপারসনের নামে কোন আমন্ত্রণপত্র দেওয়া হয়নি।
তবে সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেছেন, সরকারের পক্ষ থেকে দেওয়া দাওয়াত গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধনীতে দাওয়াত পেলো আওয়ামী লীগ
তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতি ও সিলেটসহ দেশের বন্যা মোকাবেলায় ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের দোষ চাপাচ্ছে।
একাত্তর/আরএ