পদ্মা সেতুর উদ্বোধনীতে দাওয়াত পেলো আওয়ামী লীগ

আপডেট : ২২ জুন ২০২২, ১২:৩৮ পিএম

পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণপত্র বিতরণ শুরু হয়।

মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের পক্ষ থেকে  ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়। 

সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। 

আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেন।

আমন্ত্রণ পত্রে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামে আমন্ত্রণ পত্র ইস্যু করা হয়েছে।

আমন্ত্রিত অতিথিদের মাওয়া প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের উপস্থিত থাকতে হলে করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে।

পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন হতে যাচ্ছে ২৫ জুন। একদিন পর ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু। 

পদ্মা নদীর ওপর ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে স্বপ্নের এ সেতু। দুই স্তরবিশিষ্ট সেতুর ওপরের স্তরে থাকবে সড়কপথ এবং নিচের স্তরে একটি রেলপথ।


একাত্তর/এআর


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর