স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে। তাই এ দল থেকে সবাইকে সাবধান হয়ে নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক থাকতে হবে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়াল ঘুন্নী এলাকায় ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন মন্ত্রী।
সাবেক এমপি নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, বিএনপি কথায় কথায় নির্বাচন বর্জন করে। নির্বাচনে না এসে ক্ষমতায় যেতে চায় এই দলটি। বিএনপির ধারণা আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দিবেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি শুধু সমালোচনা করা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। তিনি প্রশ্ন রাখেন, আপনারা (বিএনপি) আওয়ামী লীগের উন্নয়নকে কেন স্বীকৃতি দেবেন না?
আরও পড়ুন: ডিসেম্বর থেকে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান
উল্লেখ্য, যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে সারাদেশের ৬৩৪ জন ঠোঁট কাটা, তালুকাটা ও শরীরের বিভিন্ন অংশে পোড়া রোগীদের বিনা মূল্যে নেদারল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্লাস্টিক সার্জারি কার্যক্রম চালাচ্ছেন। যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চার ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
একাত্তর/এসি