গণতন্ত্রে বিশ্বাস করলে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৪:৩১ পিএম

গণতন্ত্রে বিশ্বাস থাকলে বিএনপি স্থানীয় সরকারসহ সকল নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

শনিবার (৯ অক্টোবর) কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি যে রাজনৈতিক দলের বিশ্বাস ও অঙ্গিকার রয়েছে, সেই দলের নির্বাচনে অংশগ্রহণ না করার কোনো সুযোগ নেই। আর যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে তারা নির্বাচনে অংশ না নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করবে‌ এটাই স্বাভাবিক।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না এমন প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো। বিএনপি তাদের দলের ভালোমন্দ বোঝে। আমি মনে করি, দেশ ও মানুষের স্বার্থে দলটির নির্বাচনে অংশগ্রহণ উচিত।

এর আগে সম্মেলনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী এবং জনপ্রতিনিধিদের মর্যাদা বৃদ্ধি করে জবাবদিহিতার আওতায় আনার লক্ষে কাজ চলছে। জনপ্রতিনিধিদের অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। কারণ বিপদে-আপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় এই জনপ্রতিনিধিরাই।

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি জানান, পদ্মা সেতুসহ সকল মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশে অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হবে। শেখ হাসিনা ২০৪১ সালের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তা অর্জন করা সম্ভব হবে। এজন্য সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয় একত্রে কাজ করতে হবে।

বার্ডকে একটি সক্ষম প্রতিষ্ঠান উল্লেখ করে মন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে এই প্রতিষ্ঠানকে তথ্য প্রযুক্তির ব্যবহার ও প্রসারে ভূমিকা রাখতে হবে। যে প্রকল্পটি গ্রহণ করা হোক না কেন সেটি অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে এবং কোয়ালিটি বজায় রেখে সময়ের মধ্যে শেষ করতে হবে।

আরও পড়ুন: ভারত থেকে বিকেলে আসছে ১০ লাখ সেরামের টিকা

অপরিকল্পিতভাবে আর যেখানে সেখানে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না উল্লেখ করে তিনি জানান, নগরের ন্যায় পরিকল্পিতভাবে গ্রামগুলোও গড়ে তুলতে হবে। এ লক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি'র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম এবং পুলিশ সুপার ফারুক আহমেদ। 

নীতি নির্ধারণী পেপার উপস্থাপন করেন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান। এছাড়া, সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

একাত্তর/এসি

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর