মানুষের ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করছে: সমবায় মন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৭:৫১ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সমাজের অসহায়, অবহেলিত, বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নসহ স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। 

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনের দিক থেকে দেশ এখন বিশ্বের দ্বিতীয়।

‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ শ্লোগানে মনোহরগঞ্জ উপজেলা মিলনায়তনে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল। 

এতে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী।

আরও পড়ুন: ঢাকার ১৩ রুটে ২৩৮ কিলোমিটার পথে ছুটবে পাতাল রেল

বাংলাদেশ কৃষকলীগ মনোহরগঞ্জ উপজেলার সভাপতি আবুল ওহাবের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও কুমিল্লা আঞ্চলিক উপ-কমিটির আহবায়ক মোস্তফা কামাল চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজি, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের কাযর্নিবাহী সদস্য মো. কামাল হোসেন।

সম্মেলনে আওয়ামী লীগ কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পতিত সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশে এই প্রথম রাষ্ট্র পরিচালনায় বাবা ও মায়ের পর, তাদের ছেলেও দায়িত্ব নিতে যাচ্ছেন। জিয়া পরিবারের অনন্য এই রের্কড বিশ্বে খুব বেশি নেই। ভারতে নেহেরু-গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর