বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির ৭ নেতা জামিন আবেদনের ওপর সোমবার (১১ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানির তারিখ নির্ধারণ করেন।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের সংঘর্ষের ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের হওয়ায় মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: জাতীয় স্লোগানে ‘জয় বঙ্গবন্ধু’ যুক্ত করার নির্দেশনা চেয়ে রিট
এই মামলায় আরো জামিন চেয়েছেন -বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফজলুল হক মিলন ও সেলিম রেজা হাবিব।
একাত্তর/আরএ