জাতীয় স্লোগানে ‘জয় বঙ্গবন্ধু’ যুক্ত করার নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:১৮ পিএম

বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

রোববার (১১ ডিসেম্বর) রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশ প্রেরণকারী আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া, মো. আবু জুবায়ের সজিব, রাশিদা চৌধুরী, রফিকুল ইসলাম ফারুক, মো. হামিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মো. রায়হান কাওসার, এএসএম শহীদ উল্লাহ, এবিএম শাহজাহান আকন্দ মাসুম, মো. এহসান হাবিব এবং কুমার ডি. উজ্জ্বল।

এর আগে গত ২০ জুন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ প্রেরণ করা হয়। সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী এ নোটিশ প্রেরণ করেছেন।

আরও পড়ুন: পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সাত সংসদ সদস্য

নোটিশে বলা হয়, ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু ইতিহাস থেকে দেখলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে জাতির মুক্তির পথ উন্মোচন করেছিলেন। তাই ‘জয় বঙ্গবন্ধু’ শব্দকে বাদ দিয়ে শুধুমাত্র ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হতে পারে না। মুক্তিযুদ্ধকালে সকলেই ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান একসঙ্গে উচ্চারণ করতো। সুতরাং ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ হবে অবিচ্ছেদ্য অংশ। হাইকোর্টের একটি মামলার রায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘কে আমাদের জাতীয় স্লোগান হিসেবে উল্লেখ করা হয়েছে।


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর