২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি নিয়ে সরকার চাপ অনুভব করছেনা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ নিয়ে সরকার চাপ অনুভব করছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, দেখুন বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, বিএনপির হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুঁড়ি কর্মসূচি- এগুলো নিয়ে আমরা কখনোই চাপ অনুভব করিনি।
আওয়ামী লীগকে রাজপথের দল উল্লেখ করে হাছান মাহমুদ বলেব, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ২৮ তারিখে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাআল্লাহ।