ট্রেন ছেড়ে দিলে পিছিয়ে পড়বেন, বিএনপিকে কাদের

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০২:২২ পিএম

নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন, এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর ওসামনী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘যারা স্বপ্ন দেখছেন অবরোধ করে, বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন, সেটা আমরা হতে দেবো না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা ভোট চুরি করেছেন, ভুয়া ভোটার তৈরি করেছেন। এই দেশটাকে সংবিধান অনুযয়ী চালাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী হবে। অবরোধের খায়েস পূর্ণ হবে না।

তিনি আরও বলেন, ঢাকা অবরোধ-দখলের নামে আবারও আগুন সন্ত্রাসের হুমকি আসছে। এসব জ্বালাও-পোড়াও, ধ্বংসের হুমকি যারা দিচ্ছে তাদের প্রতিহত করা হবে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা গরীবের সঙ্গে আছেন, দুঃখী মানুষের সঙ্গে আছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে।

এআর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর