মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূরাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাহিরে গিয়ে সংস্কারের সুযোগ কোনো নেই। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পথ।
তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচনই গণতন্ত্রের বাহক।
বিনিয়োগ নিয়ে দেশে সার্কাস দেখানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশে বিনিয়োগ কমে গেলেও ফুলিয়ে ফাঁপিয়ে বিনিয়োগের স্বর্গরাজ্য দেখানো হচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ৩১ দফা প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, হাসিনা পালানোর পূর্ব দেশের সংস্কারে বিএনপি ৩১ দফা রূপরেখা দিলেও কেউ কেউ হাসিনা পালানোর পর গর্ত থেকে বেরিয়ে এখন বিএনপিকে সংস্কারের তালিম দিচ্ছে।