একাত্তরকে ভিত্তিমূল ধরেই চব্বিশের অভ্যুত্থান: নাসিরুদ্দীন পাটোয়ারী

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:৪৪ পিএম

একাত্তরকে পাশ কাটানোর সুযোগ নেই। বরং একাত্তরকে ভিত্তিমূল ধরেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি -এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির যুব উইং- জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি একাত্তরের আকাঙ্ক্ষা বিরোধী কার্যকলাপ করছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার গুলিস্তানের ২৩ শহিদ আবরার অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইংয়ের। এই উইং-এ প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে, সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের নিয়ে আলাদা কোনো সংগঠন হবে না বলেও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক।

একাত্তর/আরএ
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর