পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে। তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। বাংলাদেশকে কখনও কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এসব বলেন তিনি।
হাজার বছরের সম্প্রীতির বন্ধনে হাতুড়ির আঘাত বারবার এলেও বাঙালির সে বন্ধন কেউ ছিন্ন করতে পারেনি, সেই অটুট বন্ধন নিয়ে বাংলাদেশ আজও এগিয়ে যাচ্ছে বলে দাবি তার।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের এই সম্প্রীতি কেউ কখনো ভাঙতে পারবে না বলেও জানান রুহুল কবির রিজভী।