আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর বান্ধবী তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ছিলেন। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অবৈধ অর্থ উপার্জন করেন। এসব অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিং এর অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪ টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪ টি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবের সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ জমার তথ্য পাওয়া যায়। এছাড়া ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ হাজার টাকা উত্তোলনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া যায়। পরে সিআইডির আবেদনে ওই হিসাবগুলোতে থাকা ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা অবরুদ্ধ করা হয়।

অভিযুক্ত তৌফিকা করিমের বিরুদ্ধে ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিং অনুসন্ধান চলছে। এ বিষয়ে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

একাত্তর/আরএ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে...
বিচার নিয়ে অপমানজনক কোনো মন্তব্য সহ্য করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে না। আইন তার নিজস্ব গতিতে চলে।
আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স...
সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর