মবক্রেসি চলে আসলে গণতন্ত্রের আত্মা শুকিয়ে যাবে: রিজভী

গণতন্ত্রের জায়গায় যদি মবক্রেসি চলে আসে তাহলে গণতন্ত্রের আত্মা শুকিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নিজের মধ্যে বিভাজন সৃষ্টি করলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হবে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় রিজভী জানান, সরকারকে ব্যর্থ করার উদ্দেশ্য একের পর এক দুর্ঘটনা ঘটানো হচ্ছে।

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এই নেতা বলেন, ছাত্রদের দল এনসিপির দাবির পরিপ্রেক্ষিতেই সকল রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে এই জুলাই সনদে স্বাক্ষর করে। তাই তাদেরও এই স্বাক্ষরে অংশ নেয়া উচিত।