‎জনগণকে ভুল বোঝানো হচ্ছে: আসাদুজ্জামান রিপন

বিএনপির বিরুদ্ধে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‎জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, একটি দল বলছে বিএনপি সংস্কার চায় না। তাদের মনে রাখা উচিত তাদের জন্মের আগেই বিএনপি সংস্কারের জন্য আন্দোলন করছে।

রিপন বলেন, নির্বাচন নিয়ে সরকারের ভিতর থেকে কেউ ষড়যন্ত্র করলে বিএনপি জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।