‎বিএনপির সঙ্গে যোগাযোগ আছে, জোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: মুস্তাফিজুর রহমান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির আনারস প্রতীকের ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

‎শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর গ্র্যান্ড তাজ হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান।

এসময় তিনি বলেন, গত এক বছরে দেশে চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।

বিএনপির সাথে জোটের বিষয়ে তিনি বলেন, দলের সাথে যোগাযোগ রয়েছে। তবে জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর বড় ব্যর্থতা হলো ১/১১ বা জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা না নেয়া।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির আরও চারজন এবং এলডিপির একজন প্রার্থী।
বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে খুশি হয়েই তাকে এই সরকারের অংশ করা হয়েছে বলেও দাবি করেন গোলাম পরওয়ার। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল সাড়ে ১০টার পর সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়। শপথ নিতে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনে প্রবেশ...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর