জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২১ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নবম দিনের সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২১ জানুয়ারি। সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এছাড়া টিএফআই সেলে গুমের মামলায় সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন শুনানি হবে বুধবার। একইসঙ্গে টিএফআই সেল পরিদর্শন করতে চেয়ে সেনা সদস্যদের আবেদনের উপর শুনানিও হবে।
আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে।