শাপলা চত্বর মামলা: ১৬ সেপ্টেম্বরের মধ্যে ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিশেষ আদালত এই আদেশ দেন।

এদিন সকালে গ্রেপ্তার থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু ও শাহরিয়ার কবির। তবে শারীরিক অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রূপাকে আদালতে উপস্থিত করা হয়নি।

এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, ২০১৩ সালের পাঁচ মে আসামিদের পারস্পরিক যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হেফাজতে ইসলামের কর্মীদের নির্মূল করতে এ হত্যাযজ্ঞ চালানো হয়। তদন্তে এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মামলাটিতে এ পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির ও সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল জলিল মণ্ডল।

একাত্তর/এসি
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর