যেই হোন না কেন ৩০ দিন পর দণ্ডিতের আপিল সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা মাওলানা আবুল কালাম আযাদ—যেই হোক না কেন, আইন সবার জন্যই সমান।  

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, মানবতাবিরোধী মামলায় মৃত‍্যুদণ্ড পাওয়া মাওলানা আবুল কালাম আযাদকে আপিলের শর্তে আত্মসমর্পণের নির্বাহী আদেশ বেআইনি ছিলো। শেখ হাসিনার আপিলের সুযোগ নেই।

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’–কে স্বাগত জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এই নতুন আইন ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক হবে না। যেসব গুমের ঘটনা ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে সংঘটিত হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সেগুলোর বিচার ট্রাইব্যুনালেই পরিচালনা করা হবে।

সাংবাদিক সম্মেলনে ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা পুনর্ব্যক্ত করেন আমিনুল ইসলাম। তিনি জানান, প্রভাবশালী কয়েকজন আসামির রায় ও বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় অপতৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানের চেষ্টার তথ্য প্রসিকিউশনের কাছে রয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

একাত্তর/এসি
ভারতে পলাতক শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের...
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকার সাভারে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের এপিসি যান থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম ও...
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের পাঁচ ও ছয় মে হেফাজতে ইসলামের সমাবেশ ও তার পরবর্তী সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি সুযোগ নেই এবং তার সাজা কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।
দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও...
ভারতের নয়াদিল্লিসহ বাংলাদেশের ভূখণ্ডের আওতাধীন যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর