‘ধানের শীষের অঙ্গীকার, ইন্টারনেট হবে সবার’

বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে স্কুল-কলেজ, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন, এয়ারপোর্টসহ নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট মিলবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে ভিডিওজুড়ে দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

tarek

ভিডিওর ক্যাপশনে তারেক রহমান লেখেন, ‘বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে স্কুল-কলেজ, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন, এয়ারপোর্টসহ নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেবে। এতে দেশের সবাই সহজে তথ্য নিতে ও আধুনিক সেবা ব্যবহার করতে পারবে।’

শেষে তিনি যুক্ত করেন, ‘ধানের শীষের অঙ্গীকার, ইন্টারনেট হবে সবার।’