দোষ করলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরও বিচার হবে: ডা. শফিকুর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এমন এক বিচার ব্যবস্থা চালু করা যেখানে দোষ করলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও বিচারের আওতায় আসবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। 

সমাবেশ থেকে নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি জাতির বাঁক পরিবর্তনের নির্বাচন। 

আমিরে জামায়াত বলেন, তাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে দেশকে সিঙ্গাপুর নয় বরং নতুন এক বাংলাদেশ গড়তে চান, যা হবে উত্তম বাংলাদেশ, যেখানে দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় মিলবে না। 

১১ দলের প্রার্থীর মধ্যে ব্যাংক ডাকাত, চাঁদাবাজ নাই জানিয়ে তিনি বলেন, তার দল নারীদের সর্বোচ্চ মর্যাদা দিতে বাধ্য থাকবে, নিশ্চিত করা হবে উন্নত ও নারীবান্ধব কর্মপরিবেশ।

এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়ে দেশের সন্তানদের লড়াকু সৈনিক তৈরি করা হবে, যারা দেশ গড়বে ও আগামী দিনে নেতৃত্ব দেবে; এমন প্রত্যাশার কথা জানান আমিরে জামায়াত। 

পরে তিনি রাজশাহী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে ভোট সে আসনে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত করার আহবান জানান। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

এরপর তিনি রাজশাহীর মাদ্রাসা মাঠে ১১ জোটের জনসভার উদ্দেশ্যে রওনা দেন৷ 

একাত্তর/এসি
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর