ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনে জয়ী হওয়ায় ঢাকা মহানগরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপি। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তবে উল্লেখযোগ্য যে, নির্বাচনে জয়ী হওয়া উপলক্ষে দলটির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও দেশব্যাপী দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে দেশের সকল মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও স্ব-স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে প্রার্থনার জন্য বলা হয়েছে।