প্রথমবার নির্বাচনেই তারেক রহমানের জোড়া জয়!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডা. খালিদুজ্জামানের চেয়ে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।

আর, বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের সব কটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ।

রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। আর, বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ছবি: সংগৃহীত
এর আগে, বৃহস্পতিবার রাতে ভোট গণনা চলার সময় বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দুই আসন থেকে তারেক রহমানের বিজয় দাবি করে পোস্ট দেয়া হয়। পোস্টটিতে তারেক রহমানের বিজয়ের সংবাদের পাশাপাশি সংশ্লিষ্ট ভিডিও থেকে সংগৃহীত একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

নেতৃত্বে অভিষেক ও প্রথম নির্বাচন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির জন্য এই নির্বাচনটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এবারই প্রথম তারেক রহমান সরাসরি নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং নিজেও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

নির্বাচনের মাত্র মাসখানেক আগে মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হন তিনি। তাঁর নেতৃত্বেই এবার বিএনপির নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। দলের সমর্থকেরা তাঁকে বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা করছেন।


প্রায় সতেরো বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ডিসেম্বরে তিনি দেশে ফিরে আসেন। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে দেয়া বর্ণাঢ্য সংবর্ধনা তাঁর রাজনৈতিক শক্তিরই জানান দেয়।

নতুন যুগের সূচনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত এবং খালেদা জিয়ার নেতৃত্বে জনপ্রিয় হওয়া বিএনপি এখন তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে এক নতুন অধ্যায়ে পদার্পণ করল। এক দীর্ঘ সমস্যাসংকুল পথ পাড়ি দিয়ে নেতৃত্বের এই পরিবর্তন দলটির ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর