মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনের বিএনপি নেতাকর্মীদের আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে। এমন অর্থনীতি গড়ে তোলা হবে, যাতে দেশের মানুষকে আর কারও কাছে হাত পাততে না হয়।
গণতন্ত্রের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও থামেনি অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বহুমুখী আগ্রাসী শক্তির সব ষড়যন্ত্র রুখে দেবে।