বিএনপির বিদ্রোহীরা কি দলে ফিরছেন? যা জানালেন রাশেদ খান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও দলের নেতা রাশেদ খান। তবে সাধারণ কর্মী-সমর্থক যাদের বিরুদ্ধে ভুল বোঝাবুঝি বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিলো, ভুল স্বীকার করলে তাদের বিষয়টি দলীয় হাইকমান্ড বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিদ্রোহী প্রার্থীরা দলে ফিরতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনে যেসব দলীয় নেতাকর্মী ভুল করে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারা যদি ভুল স্বীকার করে ফিরতে চান তবে সেটি হাইকমান্ড বিবেচনা করবে। তবে যারা সরাসরি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন, তাদের বিষয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত বা চিন্তাভাবনা করেনি।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরার ঘোষণার সঙ্গে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণার যোগসূত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে তারা মূলত আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে।

এর আগে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতারা।

ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর